২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 06:35 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ফতেপুর মহল্লার একটি চালকলের চাতাল মালিক। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই এলাকার বাসিন্দা রাজশাহী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী বুধবার দুপুরে জালাল উদ্দিনের চাতালে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে চাতালের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে চাতালের দুই নারী শ্রমিক এগিয়ে গেলে শিশুটিকে ছেড়ে দেয় জালাল। তিনি জানান, বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা সন্ধ্যায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাত সোয়া ৮টার দিকে জালাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.