খাগড়াছড়ি, সেপ্টম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা থেকে এক বাঙালি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
আবুল কাশেম (৪২) নামের ওই ব্যক্তি উপজেলার রশিকনগর এলাকার ধনু গাজীর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মোটরসাইকেলে একজন যাত্রী নিয়ে সাজেক গিয়ে তিনি আর ফেরেননি।
আবুল কাশেমের পরিবারের সদস্যরা জানান, বিকালে একজন যাত্রী নিয়ে সাজেকে বিডিআর ক্যাম্পের দিকে যান। যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে তিনি নিখোঁজ।
এই ঘটনায় আবুল হোসেনের স্ত্রী সানোয়ারা বেগম দিঘীনালা থানায় একটি সাধারণ (জিডি নম্বর ৮৪৬) করেছেন।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে দিঘীনালা থানায় জিডি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.
bdnews24