চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে ৮ হাজার ৩০৪ বোতল বিয়ার উদ্ধার হয়েছে।
ভিয়েতনামের পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি ফ্যালকন নামের জাহাজে ঠিকানা ও ঘোষণা ছাড়া ৩৪৬টি কার্টনে আসা এসব বিয়ার মঙ্গলবার সন্ধ্যায় জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এরপর বুধবার সকালে সেগুলো চট্টগ্রাম কাস্টমস হাউজ কার্যালয়ে নেওয়া হয়।
উদ্ধারকৃত কার্টনের প্রতিটিতে ৩৩০ মিলিলিটারের ২৪টি করে বিয়ার ছিলো।
এসব বিয়ারের মূল্য শুল্কসহ আনুমানিক ২০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জুলফিকার আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভিয়েতনামী ওই জাহাজে ঘোষণা ছাড়া পণ্য আনা হয়েছে
bdnews24