ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদেরকে মোবাইল টেলিফোনে আবারও হুমকি দেওয়া হয়েছে।
জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯টা ৪১ মিনিটে ০১৭৪৪৯২১১১৭ নম্বরের মোবাইল ফোন থেকে তার কাছে একটি কল আসে। তিনি ফোন ধরার পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলে 'তোর অনেক বড় ক্ষতি হবে'।
এ ঘটনার পর পর্যটন মন্ত্রী তার ব্যক্তিগত সহকারী আবু তৈয়বকে থানায় জিডি করতে বলেন।
আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি জিডি করতে যাচ্ছেন। রাজধানীর পল্টন অথবা উত্তরা থানায় তিনি জিডি করবেন।
উল্লেখ্য, হজযাত্রী পরিবহনে নাইজেরিয়ার কাবো এয়ারলাইন্সের ২৬ বছরের পুরোনো বিমান ভাড়া করা নিয়ে স
bdnews24