টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর কারাভোগ করতে হবে।
মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিন মোল্লা এ রায় দেন।
দণ্ডিত হয়েছেন- ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৩), আব্দুল জলিল (২২) এবং বিল চাপড়া গ্রামের রাশেদ ওরফে রতন (২৩)।
এর মধ্যে জাহাঙ্গীর এখনো পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সনের ১৭ নভেম্বর ভূঞাপুর ফাজিল মাদ্রাসার আলীম প্রথম বর্ষের এক ছাত্রীকে তার সহপাঠী জাহাঙ্গীর, জলিল ও রতন উপজেলার কোনাবাড়ি গ্রামে পালাক্রমে ধর্ষণ ও জবাই করে হত্যা করে।
১৯ নভেম্বর মেয়েটির বাবা মো. মতিয়ার রহমান ভূঞাপুর থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24