২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রড চুরির সময় গ্রেপ্তার দুই

নগরীর পাহাড়তলি থানাধীন হাজিক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ট্রাক বোঝাই রড চুরির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলি থানাধীন হাজিক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ট্রাক বোঝাই রড চুরির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তাররা হলো আরজু (২২) ও রাজীব (২৩)। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বায়েজীদ থানার রতনপুর স্টিলের আনুমানিক সাত লাখ টাকা মূল্যের ১৪ টন রড রাজধানীর উত্তরায় কনকর্ড নামের একটি প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছিল। তিনি জানান, মঙ্গলবার ভোর পাঁচটায় চালকের সহযোগিতায় ট্রাকটি হাজীক্যাম্প সংলগ্ন নিরিবিলি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রড নামানোর সময় চোর চক্রের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। আলমগীর জানান, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তিনি জানান, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায় একটি সংঘবদ্ধ চক্র চুরির ঘটনায় জড়িত। এই ঘটনায় রড পরিবহনকারী সংস্থা 'সাফা এন্টারপ্রােিজর' স্বত্বাধিকারী নাজিম উদ্দিন নগরীর পাহাড়তলি থানায় একটি চুরির মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১১৩ ঘ.