২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সংঘর্ষে আহত ১৩

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুই পক্ষের সংর্ঘষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুই পক্ষের সংর্ঘষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- জামাল (৪৫), শফি মুন্সী (৫৪), রাসেল (২৫), শামু (৩৫), মালেক (৩৩), রফিক মিয়া (৪২), নজরুল ইসলাম (৪৫), নুরু মিস্ত্রি (৪০), বিশু মিয়া (৫৫), লিটন (২৫), হাসনা বেগম (৩৫), রাহেলা (৪৫) ও লিলি আক্তার (৩৫)। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর মৌজার সাত বিঘা জমি পৈত্রিক সম্পত্তি হিসেবে দীর্ঘ দিন ধরে ভোগ-দখল করে আসছে দবির উদ্দিন, মতিয়ার রহমান, আব্দুস সালাম, শুকুর আলী সরকার, ইয়াকুব আলী বেপারি ও বিশু মিয়া। সোমবার (গতকাল) সকালে ওই জমিতে হালচাষ করে স্থানীয় কদম আলী ও নুরু মিয়া। খবর পেয়ে দবির উদ্দিনের ছেলে আব্দুর রহিম সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে ওই জমির দখল নিয়ে মারামারিতে লিপ্ত হয়। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে উভয়পক্ষ পরস্পরকে দোষারোপ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯৫১ ঘ.