২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠগড়ায় ছয় ঘন্টা কুষ্টিয়ার ডিসি

আদালত অবমাননার দায়ে প্রায় ছয় ঘন্টা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হলো কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার দায়ে প্রায় ছয় ঘন্টা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হলো কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নানকে। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ জেলা প্রশাসককে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন। এ বিষয়ে বুধবার আবার শুনানি হবে। কুষ্টিয়া ও পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত গড়াই নদী থেকে ২০০৭ সালে বালু উত্তোলনের জন্য বিআইডব্লিটিএ'র কাছ থেকে অনুমতি নেয় একটি প্রতিষ্ঠান। এরপর কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে ওই প্রতিষ্ঠান ইজারার টাকা জমা দিতে যান। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানান। ইজারাদার আনোয়ারুল হক এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল আদালত ইজারার টাকা জমা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়। কিন্তু তিনি ওই নির্দেশ অমান্য করেন। এরপর আদালত জেলা প্রশসককে হাজির হওয়ার নোটিশ দেয়। কিন্তু নোটিশ পেয়েও তিনি আদালতে হাজির হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এইচএ/১৮০০ ঘ.