২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে সোমবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 05:17 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সোমবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর জিইসি মোড়ে সিএনজি অটোরিকশার আঘাতে এক কিশোর এবং সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য ঘটনায় সকাল সাড়ে নয়টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়ায় একটি কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা যাত্রী পথিক চন্দ্র নাথ (৪৫) গুরুতর আহত হন। চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথিক চন্দ্র উত্তর বাঁশবাড়িয়ার ধীরেন্দ্র নাথের ছেলে। সকাল সাতটায় জিইসি মোড়ে সিএনজি অটোরিকশার আঘাতে গুরুতর আহত হয় এক কিশোর (১৫)। পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আগেই তার মৃত্যু হয়েছে। উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/পিডি/২৩১২ ঘ.