২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর গতিশীল করার উদ্যোগ চবকের

বন্দরে গতি আনতে শিপিং এজেন্টগুলোর ডিও শাখা ছুটির দিনেও এবং কন্টেইনার সরবরাহ গেট রাত ৮টা পর্যন্ত খোলা রাখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরে গতি আনতে শিপিং এজেন্টগুলোর ডিও শাখা ছুটির দিনেও এবং কন্টেইনার সরবরাহ গেট ৮টা পর্যন্ত খোলা রাখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দুুপুরে বন্দর ভবনে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্তগুলো নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান চবক চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথমবারের মতো বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকে বসল। বৈঠকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কোনো প্রতিনিধি ছিল না। রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের এক বৈঠকে নৌপরিবহনমন্ত্রী ও চবক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন চেম্বার সভাপতি ও সরকারদলীয় সাংসদ এম এ লতিফ। বন্দরে গতি আনতে গুচ্ছ সিদ্ধান্ত বন্দরের কন্টেইনার সরবরাহের সব গেট বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা এবং আমদানি-রপ্তানি কন্টেইনার পৃথকভাবে রাখতে বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয় সোমবারের বৈঠকে। বৈঠকে নেয়া অন্য উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো