কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্র অপহরণে জড়িত সন্দেহে রোববার গভীর রাতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
কুষ্টিয়া শহর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মিরপুরের হিদিরামপুর গ্রামের হামিদুল বিশ্বাস (৩০), তার ভাই বাবুল বিশ্বাস (২৫), বড়বাড়িয়া গ্রামের জসিম উদ্দিন (২৫) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের এনামুল হক (২৮)।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সিএ হালিম জানান, অপহরণকারী চক্রের সদস্য হামিদুল বিশ্বাস, বাবুল বিশ্বাস ও জসিম উদ্দিনকে তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এনামুল হককে গ্রেপ্তার করা হয় কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকা থেকে।
তিনি আরো জানান, কলেজ ছাত্র রাকিবুল হাসান (২১) অপহরণের ঘটনায় গত তিন দিনে সাত অপহরণকারীকে গ্রেপ্তার করা হল।
গত ২১ সেপ্টেম্বর বিকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সামনে থেকে রাকিবুল হাসানকে অপহরণ করা হয়। রাকিবুল হাসান কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক (স
bdnews24