ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানকে আগামী তিন মাস বিদেশে যাওয়া-আসায় বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেয়।
একইসঙ্গে রিয়াজ রহমানকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয় সরকারকে তা তিন সপ্তাহের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট।
গত ১০ সেপ্টেম্বর রিয়াজ রহমান সপরিবারে ভারত যেতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে তাকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগ ফেরত পাঠিয়ে দেয়।
রিয়াম গত চারদলীয় জোট সরকারের আমলে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24