২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌতুকাভিনেতা সাইফুদ্দিন আহমেদ মারা গেছেন

দেশের প্রবীণতম কৌতুক অভিনেতা সাইফুদ্দিন আহমেদ মারা গেছেন। সোমবার বেলা ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে জানান তার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রবীণতম কৌতুক অভিনেতা সাইফুদ্দিন আহমেদ মারা গেছেন। সোমবার বেলা ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে জানান তার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। সাইফুদ্দিনের ছেলে মেজর সাঈদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা বাধ্যর্কজনিত কারণে বেলা তিনটায় মারা গেনেছ।" সোমবার বাদ এশা বনানী গোরস্তানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি। প্রয়াত অভিনেতা এক ছেলে, তিন মেয়ে এবং বহু আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অভিনেতা সাইফুদ্দিন আহমেদ অভিনীত প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ। তিনি তার দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক চলচিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিজেই কয়েকদিন আগে তাকে সিএমএইচ-এ দেখতে গিয়েছিলাম। এ গুণী কৌতুক অভিনেতা তার সহজাত অভিনয় দিয়ে দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। দেশ একজন গুণী অভিনেতাকে হারালো।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএস/এসএম/পিডি/১৮২৮ ঘ.