ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেওয়ার যে বিধান সংবিধানে রয়েছে তা বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। (বিস্তারিত)
সোমবার দুপুরে হাইকোর্ট ভবনে সমিতির সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সর্বশেষ প্রধান বিচারপতি।
মাহবুব হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করার কারণে রাজনীতিকে আইনের অঙ্গনে নিয়ে আসা হয়েছে। এতে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24