২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদলত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

মুন্সীগঞ্জে আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বিচার প্রার্থী এক গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বিচার প্রার্থী এক গৃহবধূ। রোববার বিকালে মুন্সীগঞ্জ জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে। মৌসুমী আক্তার (২০) নামের ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌসুমী ঢাকার কামরাঙ্গীরচরের আব্দুল জলিলের মেয়ে এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা গ্রামের তানভীর রহমান হামিদের স্ত্রী। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তানভীর রহমান হামিদ প্রতারণা করে ফাঁদে ফেলে মৌসুমীকে বিয়ে করেন। তিনি হামিদের তৃতীয় স্ত্রী। ঢাকার একটি আদালতে মৌসুমী স্বামীর বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারনা জারি হয়। গত ১৫ সেপ্টেম্বর হামিদ গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেল হাজতে রয়েছেন। রোববার ওই মামলার কাজেই মৌসুমী মুন্সীগঞ্জ আদালতে আসেন। তিনি আদালত ভবনের তৃতীয় তলার রেলিংয়ে উঠে লাফিয়ে পড়েন। সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এহসানুল করিম জানিয়েছেন, তখনো মৌসুমীর জ্ঞান ফেরেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.