২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ট দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস । দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সভা ও সেমিনার। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) এ উপলক্ষে ধানমন্ডিতে তাদের নিজস্ব ক্যাম্পাসে কর্মস্থলে নিজের হৃদযন্ত্র (হার্ট) সুস্থ রাখতে হাতে-কলমে এবং ইসিজিসহ অন্য শারীরিক পরীক্ষা কর্মসূচি পালন করে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী গোলাম কাদের (জিএম কাদের) কর্মসূচির উদ্বোধন করেন। পরে হাসপাতালের চিকিৎসক ও কারিগরি বিশেষজ্ঞরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিনামূল্যে প্রায় এক হাজার ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন। হাসপাতালে অনুষ্ঠিত এক সেমিনারে বলা হয়, পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ ও ষ্ট্রোক। বছরে এক কোটি ৭১ লক্ষ মানুষ মারা যাচ্ছে এ রোগে। তবে এ রোগে মৃত্যু ৮০ শতাংশ কমানো সম্ভব স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এমএস আকবর ও নাজমুল হাসান, ভলিবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, চ্যানেল আই'র বার্তা প্রধান শাইখ সিরাজ, সিটিসেলের বিক্রয় বিভাগের প্রধান মাহবুব হোসেন, জেবিএফএইচ'র চেয়ারম্যান জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১৭ ঘ.