২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জান্দাল আবার রিমান্ডে

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা (হুদি) মাইনুদ্দিন ওরফে আবু জান্দালকে জিজ্ঞাসাবাদের জন্য আরো চারদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 09:33 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা (হুদি) মাইনুদ্দিন ওরফে আবু জান্দালকে জিজ্ঞাসাবাদের জন্য আরো চারদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর আবেদনে রোববার রিমান্ডের এ আদেশ দেন ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন। এ মামলায় সাত দিনের রিমান্ড শেষে এদিন আদালতে হাজির করা হয় আবু জান্দালকে। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর এ মামলায় তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র বিশেষ সুপারিনটেন্ডেন্ট আবদুল কাহার আকন্দ তাকে সাত দিন হেফাজতের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত চারদিনের মঞ্জুর করে। আদালতে জান্দালের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আবু জান্দালকে গত ২০০৮ সালের ১৪ ফেব্র"য়ারি তারিখে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ২১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়। এ মামলা ছাড়া বিভিন্ন মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৫২৭ ঘ.