২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় গণপিটুনিতে ডাকাত নিহত

রাজধানীর ডেমরা থানা এলাকায় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:23 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা থানা এলাকায় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ডেমরার ডগাইর পশ্চিমপাড়ার নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের (৩০) পরিচয়া জানা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ৫-৭ জনের একদল সশস্ত্র ডাকাত রাত ৩টার দিকে নূরবাগে প্রবাসী আব্দুর রশিদের বাসায় ঢুকে পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে। তিনি বলেন, "এ সময় অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।" পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১১০৬ ঘ.