ফেনী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বিরিঞ্চি এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাবুল ওরফে দাদা ভাই নামের ওই ব্যক্তি বিরিঞ্চির মিদ্দা বাড়ির বাসিন্দা।
শনিবার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দেন।
ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক দোলন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছিল।
তার বিরুদ্ধে ফেনী থানায় ৬/৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24