২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকভর্তি ভারতীয় পোশাক আটক

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ট্রাকভর্তি বিপুল ভারতীয় পোশাক আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 05:53 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ট্রাকভর্তি বিপুল ভারতীয় পোশাক আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। শুক্রবার কালিগঞ্জ উপজেলার পাউখোলা গ্রামে এ অভিযান চালানো হয়। শ্যামনগরের ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মাহফুজুর রহমান বলেন, বিডিআর সদস্যরা সকাল ৭টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জে একটি ট্রাককে থামার সঙ্কেত দিলে চালক না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে পাউখোলা থেকে ট্রাকটি আটক করা হয়। এর আগে চালক ও সহকারী পালিয়ে যায়। আটক ট্রাক থেকে ১৭৯ গাইড ভারতীয় জর্জেট শাড়ি ও থ্রি পিচ উদ্ধার করা হয়। বিডিআরের হিসাবে এসব মালামালের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.