ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমালয়ের চিচিগো চূড়া জয়ে আগামী মাসে যৌথ অভিযানে যাচ্ছে বাংলাদেশ ও নেপালের ১২ জন।
২১ দিনের এ অভিযানে অংশ নিতে আগামী ১ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। ৩ অক্টোবর নেপালের সিংগাতি এলাকা থেকে শুরু হবে যৌথ অভিযান।
আয়োজকরা জানিয়েছেন, নেপালে অবস্থিত ২০ হাজার ৫২৮ ফুট (৬ হাজার ২৫৭ মিটার) উচ্চতার এ চূড়ায় এখনো কেউ উঠতে পারেনি। অভিযান সফল হলে চূড়াটির নাম হবে 'বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব শিখর'।
অভিযানে উভয় দেশের ছয়জন করে অংশে নেবেন। তাদের মধ্যে দুইজন করে নারী সদস্য রয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সহ-সভাপতি ইনাম আল হক একথা জানান।
তিনি বলেন, "গত দুই বছর একটি স্বপ্ন লালন করছি। তা হলো এখনো কেউ জয় করেনি এমন একটি পর্বতচূড়া বাংলাদেশিরা জয় করবে। এবার সেই সুযোগ এসেছে। নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন (এনএমএ) যৌথভাবে আমাদের সঙ্গে এ অভিযানে অংশ নিচ্ছে।"
তিনি জানান, জয় করতে পারলে চিচিগোর নাম হবে 'বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব শিখর'।
এনএমএ সভাপতি জিম্বা জাংবু শেরপা জানান, চিচিগো চূড়াটি এখনো কেউ জয় করেনি। বাংলাদেশ ও নেপালের পর্বতারোহীরা এটি জয় করলে ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে।
স
bdnews24