২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে পুলিশ-চরমপন্থী গোলাগুলি

মেহেরপুরে বৃহস্পতিবার ভোররাতে পুলিশের সঙ্গে চরমপন্থীদের গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 10:57 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে বৃহস্পতিবার ভোররাতে পুলিশের সঙ্গে চরমপন্থীদের গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ২টায় সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক শেখ জিহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে বলিয়ারপুর গ্রামের পশ্চিমপাড়ায় ১৫/২০ জনের চরমপন্থী একটি দল সশস্ত্র অবস্থায় বৈঠক করছিলো। এ সময় বলিয়ারপুর পুলিশ ক্যাম্প থেকে একদল পুলিশ সেখানে গেলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে চারটি বোমা ও প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। তখন পুলিশ সদস্যরাও চরমপন্থীদের লক্ষ করে ৭ রাউন্ড গুলি চালায় বলে জিহাদ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরমপন্থীরা গ্রামের ২০ জন ব্যাবসায়ীকে চাঁদার জন্য হুমকি দিয়েছিলো। কিন্তু ব্যাবসায়ীরা তাতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা আঁটতে চরমপন্থীরা বৈঠক করছিলো বলে গ্রামবাসীর ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৬৫৬ ঘ.