চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আবার মারামারি হয়েছে। এতে জড়িত সন্দেহে দুই শিক্ষার্থীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় ছাত্রদের দুই পক্ষে মারামারি বাঁধলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপপরিদর্শক মিজানুর রহমান।
এর একদিন আগেই শাটল ট্রেনের বগি কেন্দ্রিক দুই সংগঠনের সদস্যরা মারামারি করেন।
পুলিশ কর্মকর্তা মিজান বলেন, "আগের দিনের ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে ১১টার দিকে অরিয়ন ও উল্কা গ্র"পের সদস্যরা স্টেশন চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।"
গ্রেপ্তার চারজনের পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ। এর মধ্যে একজন দোকান কর্মচারী এবং আরেকজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সন্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24