ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলাদেশে গণপরিষদ গঠনের সময় মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ থেকে ৪৩ জনের বহিষ্কার সংক্রান্ত আইনমন্ত্রীর তালিকা সঠিক নয় বলে দাবি করেছেন তোফায়েল আহমেদ। তিনি তা সংশোধনের জন্য ডেপুটি স্পিকার শওকত আলীর দৃষ্টি আকর্ষণ করেন।
বুধবার সংসদে মৌখিক প্রশ্নের লিখিত জবাবে আইন মন্ত্রী শফিক আহমেদ জানান, একাত্তরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় গণপরিষদের ৪৩ সদস্যকে আওয়ামী লীগ বহিষ্কার করে।
প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ স্পিকারের চেয়ারে বসা ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন বেলালের একটি লিখিত প্রশ্নের জবাবে আইন মন্ত্রী গণপরিষদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগ থেকে বহি
bdnews24