ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ বিভাগের তদারকি সেলের মহাপরিচালক ড. চৌধুরী সালেহ আহমেদকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ নিয়োগ দেওয়া হয়। এজন্য বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা এ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সামসুদ্দোহকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব পদে এবং সংস্থাপন মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আন্দ্রিয় দ্রংকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24