২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমসি'র সামনে দোকানপাটে ভাংচুরের ঘটনায় মামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের দোকানপাটে মঙ্গলবার রাতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের দোকানপাটে মঙ্গলবার রাতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার এএসআই মো. শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে ব্যবসায়ী জীবন মিয়া মামলাটি করেন। মামলায় শহীদ্ল্লুাহ হলের স্টাফ খায়রুজ্জামান, রিপন, সজল, বাপ্পি, রাসেল, সাগর ও সাইফুলসহ অজ্ঞাত পরিচয় ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শহীদুল্লাহ হল থেকে কয়েকজন ছাত্র জরুরি বিভাগের সামনে ওষুধ কিনতে যায়। এ সময় দোকান কর্মচারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটির জেরে হামলার সূত্রপাত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল্লাহ হল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মধ্যে কলহের জেরে এ ঘটনার সূত্রপাত হয়। পরে তা ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৮০০ ঘ.