পাবনা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া গ্রামে আরো পাঁচ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে মঙ্গলবার।
এরা হলেন- মৃধাপাড়া গ্রামের ইকবাল হোসেন (৩৯), নুর মোহাম্মদ (৪৮), ফারুক হোসেন (১৯), চাঁদ আলী (২৭) ও শওকত আলী (৬২)।
এ নিয়ে দেশে মোট অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৫।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খলিলুর রহমান জানান, মঙ্গলবার ওই পাঁচ জনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ সনাক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৩ ঘ.
bdnews24