ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শুভ্যাড্ডা উত্তর পাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নয়ন (২৬) শুভ্যাড্ডা এলাকার বালু ব্যবসায়ী।
তার খালাতা ভাই মো. ডালিম জানান, গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নয়ন তার মার কাছে রাতের খাবার চায়। সে সময় তার মোবাইলে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার
দুপুর সাড়ে ১১টার দিকে শুভ্যাড্ডা উত্তর পাড়া এলাকার একটি ডোবা থেকে নয়নের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাতাল মর্গে পাঠানো হয়েছে।
নয়নের বন্ধু আবুল হোসেন জানান, নয়ন এক বছর ধরে একতা ড্রেজিংয়ে ১০ জনের সঙ্গে অংশীদারে ব্যবসা করছিল।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার কারণ তার কাছেও স্পষ্ট নয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩০ ঘ.
bdnews24