২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসির আদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

বগুড়া, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতের নাম বিপুল চন্দ্র রায় (২৯)। মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। রায়ের সময় বিপুলও আদালতে ছিলেন। ভীমজানী গ্রামের বিপুলের স্ত্রী ছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাইকাট গ্রামের স্বপ্না সরকার (২০)। ২০০১ সালের ৩১ জুলাই অন্তঃসত্ত্বা স্বপ্নার স্বামীর বাড়ির কাছের একটি পাটক্ষেতে পাওয়া যায়। এ হত্যার সঙ্গে বিপুলের জড়িত থাকার বিষয়ে গ্রামবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। আর স্বপ্নার ভাই প্রাণেশ সরকার একটি মামলা করে। বিপুলের সন্দেহ, স্বপ্নার গর্ভের সন্তান তার নয়। তাই গর্ভপাতের জন্য স্বপ্নাকে চাপ দিয়ে আসছিলেন তিনি। বিপুল স্বীকার করেছে, গর্ভপাতে রাজি না হওয়ায় স্বপ্নাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.