২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত আরো ২৪

লক্ষ্মীপুরে আরো ২৪ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 06:38 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে আরো ২৪ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে। সোমবার কমলনগর উপজেলার চরবসুর মঞ্জিল পাড়া গ্রামে ২৪ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। এ নিয়ে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪। রোববার পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ছিল ৩০। তবে আইইডিসিআরের হিসাবে তা ছিল ২৫। এ নিয়ে দেশে মোট অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১০। তবে আইইডিসিআরের হিসাবে তা দাঁড়ায় ৬০৫। আক্রান্ত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডুর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকালে আক্রান্ত এলাকা চরবসুর মঞ্জিল পাড়া গ্রামে যান। তারা এলাকার রোগীদের পর্যবেক্ষণ করে তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। ডা. সুবোধ কুমার কুণ্ডু জানান, আক্রান্তদের ক্ষতস্থানের পুঁজ, রক্তের নমুনা ও রস সংগ্রহ করা হয়। গবেষণাগারে পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে অ্যানথ্রাক্স কি না। পরীক্ষার রিপোর্ট পেতে ৪-৫ দিন লাগতে পারে। তবে উপসর্গ দেখে প্রাথমিকভাকে অ্যানথ্রাক্স বলে ধারণা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০২৮ ঘ.