ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিু মাধ্যমিক স্কুলে দুর্গা পূজার ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি-বেসরকারি নিু মাধ্যমিক ও মাধ্যমিকের দুর্গা পূজার ছুটি ১৬ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর থেকে শুরু হবে।
এর আগে ছুটি নির্ধারণ করা হয়েছিল- ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24