২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গভীর সমুদ্রবন্দর স্থাপনে অর্থায়নের প্রতিশ্র"তি মেলেনি'

চট্টগ্রামের মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর স্থাপনে কোনো দেশ সুনির্দিষ্ট আর্থিক সহায়তার প্রতিশ্র"তি দেয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর স্থাপনে কোনো দেশ সুনির্দিষ্ট আর্থিক সহায়তার প্রতিশ্র"তি দেয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। শাজাহান খান আরো বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ও সরকারের অগ্রাধিকারমূলক গভীর সমুদ্র বন্দর স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করা এবং গভীর সমুদ্রবন্দরের বিস্তারিত নকশা (ডিটেইল্ড ডিজাইন) প্রণয়নে পরামর্শক ফার্ম নিয়োগের উদ্দেশ্যে টি.ও.আর প্রণয়ন করা হয়েছে। এছাড়া, এক্্রপ্রেশন অফ ইন্টারেস্ট এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই আহবান করা হবে। সেইসঙ্গে 'গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন' প্রণয়নে প্রয়োজনীয় বিধি প্রস্তুতের কাজ চলছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তিন পর্বে এ বন্দর স্থাপনে প্রায় ৬০ হাজার কোটি ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। তবে ভবিষ্যতে প্রকল্প ব্যয় আরো বাড়তে পারে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রথম পর্ব শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। এজন্য ব্যয় হবে প্রায় ১৩ হাজার কোটি টাকা। এতে পাঁচটি আন্তর্জাতিক মানের সাধারণ জেটি নির্মিত হবে। জেটিগুলোর মাধ্যমে বছরে সাত কোটি ৪১ লাখ টন কন্টেইনার ওঠা-নামার কাজ করা সম্ভব হবে। পরবর্তীতে ২০৩৫ সালের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ এবং ২০৫৫ সালের মধ্যে তৃতীয় পর্যায়ের কাজ শেষ করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করতে ব্যয় হবে আরো ২৬ হাজার কোটি টাকা। বাকী টাকা ব্যয় হবে তৃতীয় পর্যায়ের কাজে। তৃতীয় পর্যায়ের কাজ শেষ হলে বছরে প্রায় ৩২ কোটি ৫২ লাখ টন কন্টেইনার ওঠানামা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮১৯ ঘ.