২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমডিজি পুরস্কার নিলেন প্রধানমন্ত্রী

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিশেষ করে শিশুমৃত্যুর হার কমানোয় অসাধারণ সাফল্য অর্জন করায় বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 06:38 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিশেষ করে শিশুমৃত্যুর হার কমানোয় অসাধারণ সাফল্য অর্জন করায় বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশসহ ছয়টি দেশকে এবার এ পুরস্কার দেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন শুরুর আগের দিন রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়া হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। এর আগে দুপুরে তিনি নিউ ইয়র্কে পৌঁছান। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে একথা জানান। আবুল কালাম আজাদ বলেন, "আমাদের অর্জন, বিশেষ করে শিশুমৃত্যুর হার ৫০ শতাংশ কমানোর সাফল্যের জন্য দেওয়া এ পুরস্কার বাংলাদেশের পক্ষে তিনি (হাসিনা) গ্রহণ করেছেন।" এমডিজির লক্ষ্য পূরণে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে অ্যাওয়ার্ড কমিটি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সোমবার নিউ ইয়র্কে উচ্চ-পর্যায়ের এমডিজি সম্মেলন হওয়ার কথা রয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/১২৩৬ ঘ.