২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা সদর থানার ওসি প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

পাবনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে তাকে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে। গত শুক্রবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দুর্বৃত্তরা। এ সময় তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পালসহ ১৫ শিক্ষক ও পরীক্ষার্থীকে মারধর করে। প্রশাসনের চারটি গাড়ি ভাংচুর করে। পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনার সময় নিস্ক্রিয়তার অভিযোগ আনা হয় ওসি মতিয়ারের বিরুদ্ধে। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে। এ ব্যাপারে মতিয়ার রহমান বলেন, তিনি একটি মামলায় সাক্ষ্য দিতে দিনাজপুরে গিয়েছেন। বিষয়টি শুনেছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.