চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী শুরু হওয়া অভিযানের প্রথম দিনে চট্টগ্রামে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নগরীর পাহাড়তলী পাইকারি ও কাঁচা বাজারে জেলা প্রশাসনের হাকিম ফিজনুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, র্যাব-৭ এর একটি দল ও পাহাড়তলী থানা পুলিশ এ অভিযানে সহায়তা করে।
ফিজনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলিথিনবিরোধী অভিযানে নগরীর পাহাড়তলী বাজারের ১০টি প্রতিষ্ঠান থেকে মোট ১৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। তাদের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- ডলফিন স্টোর, দরবার পলেট্টি স্টোর, তসলিম স্টোর, হারুন স্টোর, হাবিব স্টোর, সাত্তার স্টোর, পলিথিন ট্রেডার্স, তাজুল স্টোর, বড়
bdnews24