২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 06:46 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. জসিম উদ্দিন (৩৫) ও মো. সেলিম (৪০)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. করিম জানান, ১২ জুলাই রাতে গাজীপুর সদর উপজেলার পূবাইলে হারবাইদ নন্দীবাড়ি এলাকায় সফিউদ্দিন ও আলাউদ্দিনসহ কয়েকজনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা ওইসব বাড়ির লোকজনকে জিম্মি করে কয়েকটি মোবাইল ফোন সেটসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। চলে যাওয়ার সময় বাধা পেয়ে ডাকাতরা একজন জেলেকে খুন করে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়। এসআই আ. করিম জানান, লুটে নেওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে (ট্রেকিং করে) পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, তাদের সঙ্গীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৭ ঘ.