২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি কমছে, শুরু হয়েছে ভাঙন

বন্যার পানি কমতে থাকলেও কুড়িগ্রাম ও চাঁদপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে গৃহহীন হয়েছে কয়েকশ' পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যার পানি কমতে থাকলেও কুড়িগ্রাম ও চাঁদপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে গৃহহীন হয়েছে কয়েকশ' পরিবার। অন্য স্থানে পানি কমলেও মাদারীপুরে পানি বেড়ে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। তিন উপজেলায় বহু পরিবার ভিটে-মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। কয়েকশ' হেক্টর জমির রোপা আমন ক্ষেত নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদদৌলা জানান, পানি কমার কারণে বিভিন্ন নদী তীরে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। চিলমারী নয়ারহাট ইউপি চেয়ারম্যান এসএম নওশাদ আলী জানান, তার এলাকায় দুই শতাধিক পরিবার পানিবন্দি রয়েছে। ভিটে মাটি হারিয়ে অন্যত্র চলে গেছে১২০টি পরিবার। অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, পাঁচ শতাধিক পরিবারের বাড়িঘর এখনো পানিতে ডুবে আছে। নটারকান্দি, ডাটিয়ার চর, খাউরিয়ার হাট এলাকায় ৪৫টি পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। কয়েকশ' হেক্টর রোপা আমন ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। পানি নেমে যাওয়ায় রাণীগঞ্জ ইউনিয়নে ব্যাপক নদী ভাঙনদেখা দিয়েছে। এলাকায় ৮০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে বলে জানান রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল, চর সাকাহাতি, বলমন্দিয়ার খাতা এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে ৬০টি পরিবার গৃহহীন হয়েছে বলে জানান চিলমারী ইউপি চেয়ারম্যান বক্ত জামাল। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার জানান, নওয়াবশ, কদমতলা, চৌধুরী পাড়া এলাকায় ধরলা নদীর ভাঙনে ৩০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। এদিকে কুড়িগ্রামের চিলমারী বন্দরকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী শনিবার ব্যাঙমারা ঘাট এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে। ব্যাঙমারা এলাকায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় গোলাম হায়দার, অজির আলী, তাজউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তরা বলেন, চিলমারী বন্দর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্প গ্রহণ করেছে তার কাজ চলছে ধীর গতিতে। পুটিমারী, কাজলডাঙ্গা ও রাজারভিটা এলাকায় তিন কিলোমিটার ব্লক পিচিং ও ডাম্পিং করে স্থায়ী প্রতিরক্ষা কাজ চললেও চিলমারী বন্দর এলাকায় এখনো কোনো কাজ হয়নি। ফলে মূল বন্দর এলাকা ক্রমেই ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে। এলাকাবাসী চিলমারী বন্দর প্রতিরক্ষা প্রকল্পের ২য় ও ৩য় পর্যায়ের কাজ দ্রুতগতিতে শুরু করে মূল বন্দর রক্ষার দাবি জানান। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, যেভাবে ভাঙছে তাতে চিলমারী নৌ বন্দরসহ বহু মূল্যবান স্থাপনা ও সম্পদ এখন হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদদৌলা জানান, গত বছর এ প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শেষ হয়েছে। অর্থ বরাদ্দ না পাওয়ায় চিলমারী বন্দর প্রতিরক্ষা প্রকল্পের ২য় ও ৩য় পর্যায়ের কাজ শুরু করা সম্ভব হয়নি। চাঁদপুর প্রতনিধি জানান, সদর উপজেলার ইব্রাহিমপুর ও সাখুয়া ইউনিয়নে মেঘনার ভাঙনে শতাধিক বসতঘর বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়েছে কয়েকশ' পরিবার। সাখুয়া ইউপি চেয়ারম্যান হাফেজ বেপারী জানান, মেঘনার ভাঙনে শতাধিক বসতঘর বিলীন হয়েছে। অনেক পরিবার বসতঘর হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। মেঘনার ভাঙন থেকে রক্ষা পায়নি জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিনশেড নির্মিত স্কুলঘরটি ভেঙে রাস্তার ওপর রাখা হয়েছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস জানান, ইব্রাহিমপুর ও সাখুয়া ইউনিয়নের ৪.৪ কিলোমিটার নদীতীরবর্তী এলাকা রক্ষার জন্য ১৫৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে দরপত্র আহ্বানও সম্পন্ন হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, জেলায় বন্যা পরিস্থিতির অনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আড়িয়াল খাঁ নদীর পানি এক সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে জেলা শহরসহ নতুন নতুন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। জেলা শহরের আসমত আলী খান সড়ক এলাকার আশপাশের ২০০ পরিবার পানিবন্দী হয়েছে। পৌরসভার কুলপদ্বি, কুমারটেক, মহিষেরচর এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। শামসুন্নাহার ভূইয়া উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন স্লুইস গেট দিয়ে ধীর গতিতে শহরে পানি শহরে ঢুকছে। কালকিনি উপজেলার আলীপুর গ্রামের ১৫টি ও সিডি খান গ্রামের সাতটি পরিবারের বাড়িঘর আড়িয়াল খাঁর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বাস করছে। এছাড়া আড়িয়াল খাঁ'র তীব্র ভাঙনে বহেরাতলা ও শিরুয়াইল ইউনিয়নের শত শত বাড়িঘর বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকায় ১৫৭ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিরখাড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই মাতুব্বর। শিবচর উপজেলার নি