২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ নম্বর সঙ্কেত বহাল

লঘুচাপের কারণে ঝড়ো হাওয়া বইতে পারে- এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঘুচাপের কারণে ঝড়ো হাওয়া বইতে পারে- এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তর এক বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে বলে বুলেটিনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৫৫ ঘ.