ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে মিরপুর ২ নম্বর ব্লক-এ এর ৭/১০ বাসভবন থেকে গৃহকর্তা সৈয়দ ওয়াসিফকে আটক করে পুলিশ।
মিরপুর থানার এসআই মো. আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গৃহকর্মী খাদিজাকে (০৮) তার বাবা শামীম শেখ দেখতে আসে। শামীম এ সময় খাদিজাকে নিয়ে যেতে চাইলে সৈয়দ ওয়াসিফ তাদের দুজনকে বাসায় আটকে মারধর করে।
এসআই আশরাফ উদ্দিন জানান, পরে শামীম শেখ থানায় এসে অভিযোগ করলে সৈয়দ ওয়াসিফকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৭৪৮ ঘ.
bdnews24