পটুয়াখালী, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ এনে পটুয়াখালী সদর হাসপাতালে ভাংচুর চালিয়েছে তার স্বজনরা।
শনিবার বেলা ১১টার দিকের ওই হামলায় হাসপাতালের একজন ওয়ার্ডবয় গুরুতর আহত হয়েছেন।
মৃত কোহিনূর বেগম (২২) বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের ফরিদ হোসেনের স্ত্রী।
আহত ওয়ার্ডবয় আবু জাফরকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোহিনূরের বোন রাহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রক্তশূন্যতা ও দুর্বলতার কারণে তার বোনকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে তার রক্তের প্রয়োজন পড়ে।
তিনি বলেন, পটুয়াখালীতে রক্ত না পেয়ে রাতেই তারা বরিশাল থেকে রক্ত সংগ্রহ করেন। কিন্তু রাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোহিনূরের শরীরে রক্ত পুশ করেনি। এতে সে আরো দুর্বল হয়ে পড়ে। শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক অতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই কোহিনূরের শরীরে রক্ত পুশ করার চেষ্টা চালানো হয়। রগ না পাওয়ায় সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, সকালে রোগীর মৃত্যু হলে স্বজনরা একজোট হয়ে হাসপাতালে হামলা চালায়। এতে ওয়ার্ডবয় আবু জাফর গুরুত্ব আহত হয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার ঘটনায় নিহতের তিন স্বজন
bdnews24