ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ইসলামিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ মঞ্জরুল আলম মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রয়াতের ছেলে মোকতাদীর অনিক শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন তার বাবা ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা ছিলো।
তিনি আরো জানান, শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মঞ্জুরুল আলমের প্রথম নামাজে জানাজা হবে। এরপর কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় জানাজা শেষে আমজাদের বাজার গ্রামের পারিবারিক গোরেস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের কফিন শনিবার সকালে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তার ইস্কাটনের বাসায় নেওয়া হয়। তখন সেখানে এক মর্মস্পর্শী দৃশ্যের সৃষ্টি হয়। মরহুমের নিকট আত্বীয় ও বন্ধু-বান্ধবরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।
মঞ্জরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে
bdnews24