২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অনুশীলন শুরু

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন শুক্রবার ঢাকায় এবং সিলেটের সালুটিকার এলাকায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন শুক্রবার ঢাকায় এবং সিলেটের সালুটিকার এলাকায় শুরু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 'এক্স কোপ সাউথ-২০১০' শীর্ষক আট দিনব্যাপী এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ৩৬ এয়ার লিফট স্কোয়াডনে এবং প্যাসিফিক এয়ার ফোর্সের ৬৫ জন সদস্য অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশ সেনা ও বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনমিয়, দুই দেশের সেনাবাহিনীর সমন্বয়ে আকাশ থেকে বিদ্যমান সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের বিমান বাহিনীর বৈমানিকদের দিনে-রাতে নিচু দিয়ে বিমান উড্ডয়ন প্রশিক্ষণ, বিমান বাহিনীর রক্ষণাবেক্ষন সমক্ষতা উন্নত করা এবং সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষন সামর্থ্য বাড়ানো। যৌথ অনুশীলনে প্যারা ড্রপ, প্যারা জাম্প, নাইট ভিশন গগলস্ এর মাধ্যমে নিচু দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ, উদ্ধার তৎপরতা ও প্যারা রেসকিউ, সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষন ও ককপিট রিসোর্স ম্যানেজমেন্ট সর্ম্পকে আলোচনা করা হবে। এই অনুশীলনে একটি কাল্পনিক দুর্যোগ মোকাবেলা করা হবে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলো দুর্যোগ পরবর্তী ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করবে। আগামী ২৪ সেপ্টেম্বর এই অনুশীলন শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩০ ঘ.