চাঁদপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
চাঁদপুর থেকে লাকসামগামী একটি লোকাল ট্রেন বুধবার রাত ৯টার দিকে বলাখাল স্টেশনের কাছে লাইনচ্যুত হলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর রাত দেড়টায় রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আলী আজম।
তবে লাইনচ্যুত বগিটি মালবাহী হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল চলাচল বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা 'মেঘনা এক্সপ্রেস' ট্রেনটি মেহের স্টেশনে আটকা পড়ে। পরে তা গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৬ ঘ.
bdnews24