২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতারা প্রতিশ্র"তি পূরণ করছে না: অর্থমন্ত্রী

দাতাদের দেওয়া প্রতিশ্র"তি পূরণ না হওয়ায় দারিদ্র্য ও অন্যান্য সমস্যার দুষ্টচক্র থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাতাদের দেওয়া প্রতিশ্র"তি পূরণ না হওয়ায় দারিদ্র্য ও অন্যান্য সমস্যার দুষ্টচক্র থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রবৃদ্ধি ভাল হলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় তা কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "দাতা দেশগুলো তাদের প্রতিশ্র"তি রক্ষা করলে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) অর্জন কঠিন হবে না।" বুধবার রাজধানীর একটি হোটেলে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের উদ্যেগে 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য: বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন-২০০৯' এর প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও এমডিজি অর্জনে নানা বাধা রয়ে গেছে। শিশু অপুষ্টি এখনো প্রধান বাধা হয়ে রয়েছে। স্যানিটেশন সমস্যা অনেকাংশে লাঘব হলেও আর্সেনিক সমস্যা রয়েই গেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কে এম মশিউর রহমান, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার ও পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, এমডিজি'র কিছু লক্ষ্য অর্জন হয়েছে। বাকি সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের জন্য আরো চেষ্টা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতির শিকার হচ্ছে উল্লেখ করে এ খাতে দাতাদের কাছে সাহায্য বাড়ানোর আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আলম এমডিজি অগ্রগতি প্রতিবেদন ২০০৯ উপস্থাপন করেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগ থেকে চতুর্থবারের এই প্রতিবেদনে সা