২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিট চালু

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিটটি চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

নরসিংদী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিটটি চালু হয়েছে। ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি বুধবার বিকালে উৎপাদনে যায় বলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন। যান্ত্রিক ত্র"টির কারণে গত শনিবার এ ইউনিটটি অচল হয়ে পড়ে। প্রকৌশলী তমাল বলেন, কেন্দ্রের প্রকৌশলীরাই ইউনিটটি সচল করে তুলেছেন। ১৯৭৪ সালে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হলেও পরে বিভিন্ন সময়ে এর ইউনিটের সংখ্যা বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৯ ঘ.