ফেনী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞায় ডাকাতের গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার দক্ষিণ কেরোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেনুবালা দাস (৫০) গ্রামের সুরেশ মিস্ত্রীর স্ত্রী। মঙ্গলবার রাতে তিনি গুলিবিদ্ধ হন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে দাগনভূঞা থানার ওসি শেখ লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা সুরেশ মিস্ত্রীর বাড়িতে ঢুকে ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে ঘরের লোকজন চিৎকার দেয়। এতে ডাকাতরা গুলি চালালে রেনুবালা দাস আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লে
bdnews24