মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শহরের কাটাখালীর একটি পরিত্যক্ত হিমাগারে বুধবার সকালে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক মো. আহসানুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৪ বছর। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট আর নীল চেকের শার্ট।
যুবকের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24