২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা শহরের পুলিশ লাইন মোড়ে সোমবার সন্ধ্যায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের পুলিশ লাইন মোড়ে সোমবার সন্ধ্যায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে হীরালাল বালা (৩৫), মো. নূর আলম (১৭), মুরাদ (৪২), সোনিয়া (১৬) ও মারজানা মলিকে (১৪) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক (নম্বর: যশোর ট ১১-১৮২৩) পুলিশ লাইন মোড়ে একটি যাত্রীবাহী বাসকে (নম্বর: ফরিদপুর ব-১৩১) ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী বাসকেও (নম্বর: যশোর ব-১০২২) ধাক্কা দেয়। এতে পরের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে লোকজন এসে বাসের ভেতর থেকে তিনটি লাশ ও কয়েকজন আহতকে উদ্ধার করে। পুলিশ ট্রাকের চালক কামাল উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.