২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্পিরিট পানে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামে স্পিরিট পানে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামে স্পিরিট পানে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শালিমপুর গ্রামের রোকন বিশ্বাস (৪০) ও তিনু সর্দার (৩৮)। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ওই দুই ব্যক্তি স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে তিনু সর্দারকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রোকন বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনু রোববার সন্ধ্যায় মারা যান এবং রোকন বিশ্বাসকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সোমবার ভোর রাতে মারা যান। ওসি আরো জানান, স্পিরিট বিক্রেতাদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩৩৫ঘ.