ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে জবাই করা গরুর রক্ত খেয়ে অর্ধশতাধিক পশু-পাখির মৃত্যু অ্যানথ্রাক্স সংক্রমণের কারণে হয়নি বলে নিশ্চিত করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ধামরাই পৌর এলাকার কায়েত পাড়ায় গরুর রক্ত খেয়ে বা এর সংস্পর্শে এসে এসব পশু-পাখির মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, ধামরাই পৌর এলাকার ৪১টি পরিবার চাঁদা তুলে পাশের কালামপুর হাট থেকে বৃহস্পতিবার তিনটি গরু কেনে। গরুগুলো সিরাজগঞ্জ থেকে কালামপুর হাটে বিক্রির জন্য এসেছিল বলেও তারা জানান। গরুর ক্রেতা লাল মিয়াসহ অনেকে জানান, জবাই করা তিনটি গরুর মধ্যে একটির গায়ে অনেকগুলো ঘা-এর মতো ছিল।
শুক্রবার রাতে এলাকার একটি ধানের চাতালে গরুগুলো জবাই করা হয়। পরে ওই পরিবারগুলো মাংস নিয়ে যায়। রাত বেশি হওয়ায় রক্ত আর মাটিচাপা দেওয়া হয়নি।
লাল মিয়া বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জবাই গরুর রক্ত খেয়ে ও স্পর্শ করে এলাকায় কয়েকটি রাজ হাঁস, পাতি হাঁস, মুরগি, কবুতর, ২০-২৫টি কাক, চড়
bdnews24